1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাবেক সংসদ মিজান পুনরায় কারাগারে - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

সাবেক সংসদ মিজান পুনরায় কারাগারে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬০৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে খুলনার অতিরিক্ত সিএমএম আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ নির্দেশ দেন।

এর আগে বুধবার সন্ধ্যায় কারাগারের ফটকের সামনে থেকে তাকে তুলে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। পরে নগরীর রয়্যাল মোড়ের ” ফ্যাশন জোন বাই লিন্ডা ” য় হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রয়্যাল মোড়ে ফ্যাশন জোন বাই লিন্ডায় প্রবেশ করে এই মামলার আসামিরা চাঁদা দাবি করে।এ সময় আসামি রিক্তা পারভীন দোকানের কর্মচারী আলভী হাসান নোভাকে উদ্দেশ করে ৫ লাখ টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। চাঁদা না দেওয়ায় আসামিরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। এরপর ১ ও ২ নম্বর আসামি দোকানের ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা লুট করে, আর ৩ – ৭ নম্বর আসামি ও সন্দিগ্ধ গ্রেপ্তার আসামি মিজানুর রহমান মিজানসহ অন্যান্য আসামি দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকার কসমেটিকস ও ড্রেস লুট করে নেয়।

যাওয়ার সময় তারা ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ ঘটায়। পরে দোকান মালিক বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন।উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ বছরের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ তাকে ৮ বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় আরও ৪টি মামলা রয়েছে। গত বছরের ২৮ জুলাই একদফা আন্দোলন চলাকালে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় তাকে ২৯ মে গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ বুধবার চারটি মামলায় জামিন পেয়ে মুক্তি পেলেও কারাগারের ফটক থেকে পুনরায় গ্রেপ্তার হন সাবেক সংসদ মিজানুর রহমান মিজান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।