1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মমভাবে হত্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে খুলনা সাংবাদিক ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ আগষ্ট) বিকাল ৫ টায় খুলনার শিববাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও খুলনা সাধারণ নাগরিক সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ ইসলামী আন্দোলনের আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ বলেন,গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার কথা পুনরায় ভাবিয়ে তুলেছে। এখনই সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

এ দেশে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ এখন তাদেরই হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটি এদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত সাংবাদিক তুহিনের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক আহম্মেদ হামিম রাহাত বলেন,গাজীপুরে একজন নিরপরাধ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেছে।বিগত দিনে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হয়েছে।কিন্তু ৫ই আগষ্টের পরে ইন্টেরিয়ম সরকার তার পরিবর্তন করতে পারেনি।

সাংবাদিকসহ অরাজনৈতিক প্লাটফর্মে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। যার নিন্দা ও প্রতিবাদ জানাই।আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে, সাংবাদিক তুহিন হত্যাকান্ডে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করে জনসম্মুখে বিচার করা হোক।তিনি আরো বলেন, আমরা সব সময় যৌক্তিক দাবীর পক্ষে আছি।খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। পুলিশের কাছে আমরা দাবি জানিয়ে বলতে চাই, মাদক- সন্ত্রাসকে কঠোর হস্তে দমন করুন।খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. বাবুল হাওলাদার বলেন, একটি রাষ্ট্র একটি দেশের সমাজের দর্পন গনমাধ্যম।

কিন্তু আজ সাধারন মানুষ ও গনমাধ্যমকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। গাজীপুরে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যা খুবই হৃদয় বিদারক ঘটনা। অপরাধীরা অপরাধ করছে। কিন্তু প্রশাসনের কাছে দাবী অপরাধীদের কঠোর হস্তে দমন করতে হবে।তিনি আরো বলেন, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ। খুলনার সাধারন মানুষ রাত হলে আতংকে থাকে।প্রতিদিন খুন, হামলা এবং সন্ত্রাসী কার্যক্রম চলছে।

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সাংবাদিক তুহিন হত্যাকান্ডের ঘটনা এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। আপনাদের ব্যবস্থা অতি শিঘ্রই নিতে হবে। প্রশাসণকেও আরো কঠোর হতে হবে।মানববন্ধনে সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক সোহাগ দেওয়ান বলেন, অনতিবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেফতার ও অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। দেশের সর্বস্তরের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়াও খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ। প্রতিদিন হত্যা,গুলি এবং কুপিয়ে জখমের ঘটনা ঘটছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই।তিনি আরো বলেন,খুলনায় পুলিশের ভূমিকা হতাশাজনক। পুলিশের কার্যক্রমের পাশাপাশি র‍্যাবের কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

নৌবাহিনী এবং সেনাবাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে। কিন্তু নৌবাহিনী ও সেনাবাহিনীকে দেখা যায় মোড়ে মোড়ে গাড়ির কাগজপত্র চেক করছে। এ কাজ তো পুলিশের। নৌবাহিনী ও সেনাবাহিনীর উচিত দাগি ও তালিকাভুক্ত আসামীদের আইনের আওয়াতায় আনা। খুলনায় প্রতিদিন সন্ধ্যার পরে গুলি, হামলার ঘটনা ঘটছে। হত্যাকান্ডের ঘটনা ঘটছে। নগরবাসী প্রতিটা সময় এখন আতংকের মধ্যে থাকে।

প্রশাসনের অনতিবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ শুরু করতে হবে।খুলনা সাংবাদিক ক্লাবের সভাপতি ও মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক প্রবাহের প্রতিবেদক মুশফিকুর রহমান মেহেদী, ক্লাবের সহ-সভাপতি ও যায়যায় দিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক ও খুলনা প্রতিদিন মাল্টিমিডিয়া প্রতিবেদক বি আর মাসুদ, দৈনিক জনকণ্ঠের প্রতিবেদক মোঃ আরিফুর রহমান, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিজনেস বাংলাদেশের খুলনা প্রতিনিধি মো: মামুন রেজা, প্রচার সম্পাদক ও কে টিভি ২৪ এর মোঃ মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শামীম হোসেন, কাজী আতিক, আব্দুল্লাহ আল মুহাইমিন ও আসিফ আমিনসহ প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।