1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাংবাদিককে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

সাংবাদিককে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৯৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, খুলনা।।খুলনা মহানগরীর বাইপাস সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল আবারও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ৫ মার্চ বিকেল আনুমানিক সাড়ে তিনটার সময় এ সড়কে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে ফেরার পথে দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মোসলেহ উদ্দিন তুহিন এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে দুটি বালুবাহী ডাম্প ট্রাক বিপজ্জনকভাবে পাশাপাশি ওভারটেক করতে থাকে। এ সময় লবণচরা এলাকার মানুর বালুর বেডের একটি ডাম্প ট্রাক তাকে প্রায় চাপা দিয়ে ফেলার উপক্রম করে। প্রাণ বাঁচাতে তিনি বাধ্য হয়ে রাস্তার একেবারে পাশে সরে যান।

ঘটনার কারণ জানতে চাইলে ট্রাকটির ড্রাইভার ও হেল্পার তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি প্রদান করে। আরও উদ্বেগজনক বিষয় হলো, উক্ত ডাম্প ট্রাকটির কোনো বৈধ নাম্বার প্লেট ছিল না।পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সাংবাদিক মোসলেহ উদ্দিন তুহিন ট্রাকটির পিছু নিয়ে সংশ্লিষ্ট বালুরঘাট পর্যন্ত গেলে পথিমধ্যে ট্রাকটি থামিয়ে ড্রাইভার ও হেল্পার আবারও তাকে হুমকি প্রদান করে এবং কেন তাদের পিছনে যাওয়া হয়েছে তা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা বাইপাস সড়কে বালুর বেডের ডাম্প ট্রাকগুলোর বেপরোয়া ও নিয়মবহির্ভূত চলাচলের কারণে প্রতি বছর অসংখ্য পথচারী, মোটরসাইকেল আরোহী ও সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে। এছাড়া অতিরিক্ত ভারী যানবাহনের কারণে সড়কের অবকাঠামো দ্রুত নষ্ট হয়ে পড়ছে, ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক মোসলেহ উদ্দিন তুহিন তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা বাইপাস সড়কে নাম্বার প্লেটবিহীন ও বেপরোয়া ডাম্প ট্রাকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।

সচেতন মহল মনে করছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।