1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শতবর্ষী কাশির হাটের জমি দখল, ঐতিহ্য হারাতে বসেছে ঐতিহ্যবাহী হাট - Khulnar Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

শতবর্ষী কাশির হাটের জমি দখল, ঐতিহ্য হারাতে বসেছে ঐতিহ্যবাহী হাট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনার কয়রা উপজেলার উত্তরবেদকাশির প্রায় শত বছরের প্রাচীনতম কাশির হাট এখন দখল আর ভাড়া বাণিজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এক সময়কার ঐতিহ্যবাহী হাটটি এখন ভোগ দখলে থাকা স্থায়ী বসতি ও দোকান ঘরের সারি। এখনও কিছু কিছু ফাঁকা জায়গায় দখল করে দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এরপরও স্থানীয় প্রশাসন কিছু করছে না বলে অভিযোগ উঠেছে।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ওই কাশিরহাটের নামে ১৩৫৯ ও ১৩৯২ দাগে ৩২ বিঘা সরকারি জায়গা রয়েছে।গত বুধবার সরেজমিন দেখা যায়, হাটের জায়গায় মন্দির,বহু পুরাতন একটি পাঠশালা( সুকুমার মাস্টারের পাঠশালা), মসজিদ ও সরকারি ভাবে বেঁড়িবাধের ভাঙনে ঘর বাড়ি হারানো ২০ পরিবারকে বসবাসের জায়গা দেওয়া বাদে বাকি জায়গা ইতোমধ্যে দখল করে বিভিন্ন বসতবাড়ি ও দোকানপাট গড়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, পাকিস্তান আমলে উত্তর বেদকাশিতে কপোতাক্ষ নদীর পাশে সরকারি ভাবে ৩২ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয় হাটের নামে।সপ্তাহের মঙ্গলবার হাট বসত, জমায়েত হতো হাজার হাজার মানুষ। পালের নৌকা নিয়ে বণিক আসতো পণ্য নিয়ে বহু দূর দুরন্ত থেকে ।প্রচুর বেচা-কেনা হতো। কাক ডাকা ভোর থেকে রাত অবধি হাজার হাজার মানুষের সমাগমে গমগম করতো গোটা এলাকা। শীতের রাতে যাত্রাপালা হতো। বার বার প্রাকৃতিক দুর্যোগে হাটের কিছু অংশ নদী গর্ভে যাওয়া,চুরি ডাকাতি, হাটের জায়গা দখল করে ঘর ও দোকান নির্মাণ হওয়ায় আস্তে আস্তে হাট বসা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২০ বছর হাট বসা বন্ধ হয়েছে। হাটের জায়গা দখল করে এখন দোকানঘর করে ব্যাবসা করছেন স্থানীয়রা।উত্তর বেদকাশির কাশির হাটের সরকারি জমি দখল করে ১৭ টি বসতবাড়ি, ৩১ টি দোকানঘর নির্মাণ করে ভোগ দখল করে ব্যাবসা বাণিজ্য করছে স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, কাশির হাট কেবল ব্যবসার জায়গা নয়, বরং দক্ষিণ অঞ্চলের স্থানীয় অর্থনীতির প্রাণ ছিল।দখল এবং প্রাকৃতিক বিপর্যয়ে ও বার বার নদী ভাঙনে বিধ্বস্ত হওয়া এই অঞ্চলে প্রাচীনতম এই হাটটি বন্ধ হয়ে যায়। এই সুযোগে প্রশাসনের কার্যকর কোন ভূমিকা না থাকায় কতিপয় অসাধু ব্যক্তি, এই সরকারি সম্পত্তি দেদারসে দখল করে নিচ্ছে। এলাকার সাধারণ জনগণ বাঁধা দিতে গেলে দখলকারিরা একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে।পাকিস্থান আমলে গড়ে ওঠা জমজমাট এই হাট এখন কেবল স্মৃতি। এলাকাবাসীর দাবি যেহেতু হাটের জায়গাটি কপোতাক্ষ নদের তীরে অবস্থিত এবং জেলা সদর থেকে উত্তর বেদকাশী খেয়াঘাট(হাটের জায়গা) পর্যন্ত প্রশস্ত দৃষ্টি নন্দন রাস্তা রয়েছে সেহেতু প্রাচীন এই হাটের বেদখলীয় সম্পত্তি দখলকারীদের কাছ থেকে পুনঃ উদ্ধার করে ।

সৌন্দর্য বর্ধন করে বৃক্ষরোপণসহ বিনোদন স্পষ্ট তৈরি করে দিলে জায়গাটি পরিবেশ বান্ধব হবে এবং বেদকাশীর ঐতিহ্য ফিরে পাবে।সরকারও রাজস্ব পাবে। স্থানীয় স্কুল শিক্ষক সুকুমার বাউলিয়া বলেন, শতবর্ষী এই হাট কয়রার ইতিহাস ঐতিহ্যের অংশ, তাই এই সম্পত্তি এমন জনকল্যাণমুখী কাজে লাগানো হোক যাতে স্মরণীয় হয়ে থাকে।

স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান বলেন, কাশির হাটখোলা একটি গুরুত্বপূর্ণ মোহনা, কয়রা উপজেলার সর্বশেষ ইউনিয়ন দক্ষিণ বেদকাশী ও শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জনগণ এই পথে কয়রা সদর ও খুলনা জেলা শহরে যাতায়াত করে। যেহেতু নানা কারণে দীর্ঘদিন হাট বসে না সেকারণে হাটের বেদখল জায়গা অতিদ্রুত উচ্ছেদ করে কাশির হাটখোলায় হাটের কিছু অংশে একটি স্থায়ী বাসস্ট্যান্ডের দাবি জানান তিনি৷

স্থানীয় বাসিন্দা ও প্রবাসী সাংবাদিক ফরহাদ হুসাইন জানান, এই সম্পত্তি অবিলম্বে দখলমুক্ত করে মসজিদ, মন্দির ও স্কুলের অনুকুলে বরাদ্দ দিয়ে বাকি জমিতে স্থায়ীভাবে বাসস্ট্যান্ড ও শিশুপার্ক গড়ে তোলা দরকার। এবং গৃহহীন পরিবার যারা বসে আছে তাদের নামে জমি বরাদ্দ দিতে হবে

এ ব্যাপারে দখলকারী কয়েকজনের সাথে কথা বললে তারা ভূমি অফিস কথা বলে অনুমতি নিয়ে দোকান করে ব্যবসা করছেন বলে জানান।
এ ব্যাপারে উত্তর বেদকাশি ইউনিয়ন ভূমি কর্মকর্তা চারু সরকার বলেন, আমরা কোন অনুমতি দেয়নি। কিছুদিন আগে অভিযোগ পেয়ে আমি নোটিশ পাঠিয়েছি ঘর অপসারণের জন্য। নিজেদের ইচ্ছায় দোকান অপসারণ না করলর অচিরেই সেখানে অভিযান চালানো হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি বলেন, বিষয়টি আমি অবগত নাই । খোঁজ খবর নিয়ে দেখবো৷ যারা অবৈধভাবে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।