1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় নিখোঁজের ১২ দিন পর কিশোরী উদ্ধার, দুই অভিযুক্ত গ্রেপ্তার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগড়ায় নিখোঁজের ১২ দিন পর কিশোরী উদ্ধার, দুই অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮১ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা এলাকায় নিখোঁজের ১২ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আড়িয়ারা গ্রামের রেজাউল শেখের ছেলে হৃদয় শেখ (২৫) ও আমডাঙ্গা গ্রামের আলতাব মোল্লার ছেলে মোনায়েম মোল্যা (৪৭)। গত ২৩ মে মোনায়েম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন দিবাগত রাতে প্রধান অভিযুক্ত হৃদয় শেখকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।

ভুক্তভোগীর মা মোসা. সোনিয়া বেগম জানান, গত ১২ মে সকাল ৭টার দিকে তার মেয়ে মরিয়ম তাসনিম (১২) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১৩ মে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে পরিবারের অনুসন্ধানে জানা যায়, বাড়ির পূর্ব পাশের পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় সোনিয়া বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় হৃদয় শেখ, রেজাউল শেখ, চায়না বেগম, রহিম মোল্যাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অপহরণের পর নাবালিকাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।