1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লক্ষ্মীপুরে ভাঙনরোধে ব্যবস্থা নিতে স্থানীয়দের মানববন্ধন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

লক্ষ্মীপুরে ভাঙনরোধে ব্যবস্থা নিতে স্থানীয়দের মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ বার শেয়ার হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরে রহমতখালী ও ওয়াফদা খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে সদর উপজেলার লাহারকান্দিসহ ৪টি ইউনিয়নের বসতবাড়ি, স্কুল-মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ ফসলি জমি। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে খালের দুই পাড়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদখালী বাজার এলাকায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ব্যানার হাতে নিয়ে স্থানীয় স্কুল, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,বন্যার পানি যখন নামতে শুরু করলে তীব্র স্রোতে ওয়াপদা খালের ভাঙনে খালের দুই পাড়ে মানুষ দিশেহারা হয়ে পড়ে। দ্রুত টেকসই তীর রক্ষা বাঁধ নির্মাণ না করা হলে ভাঙ্গণের মুখে বহু স্থাপনা।ইতোমধ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠান, অনেক বসত ঘরবাড়ি ও ফসলের জমি খালের গর্ভে তলিয়ে গেছে।

এদিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান বলেন,খালের পানির তীব্র স্রোতে প্রায় ৬ কিলোমিটার এলাকা ভাঙ্গণের মুখে পড়েছে। দুই একটি স্থানে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। লাহারকান্দির চাঁদখালী বাজার এলাকায় খালের ভাঙ্গণের বিষয়টি আমরা পরিদর্শন করছি। খুব শীঘ্রই বালু দিয়ে সংস্কার করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন,লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা ইয়াকুব শরীফ, প্রফেসর আব্দুর রহমান জাহাঙ্গীর, ব্যাংক কর্মকর্তা মো. জামাল উদ্দিন, এড. শরীফ হোসেন শ্যামল, ইউপি মেম্বার জহিরুল ইসলাম, ওমর ফরুক, মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরুল হকসহ স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।