1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর শহরে মধ্যরাতে যুবক খুন দুই যুবক আটক উদ্ধার বার্মিজ চাকু - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

যশোর শহরে মধ্যরাতে যুবক খুন দুই যুবক আটক উদ্ধার বার্মিজ চাকু

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে যুবক তানভীর হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে শহরের আনসার ক্যাম্পের পেছনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে যশোর কোতোয়ালী থানা পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে এবং হত্যায় ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় তানভীরকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে স্থানীয়রা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। রক্তের দাগ অনুসরণ করে পুলিশ সোনা মিয়ার ভাড়াটিয়া বাড়িতে গিয়ে প্রথমে সোনা মিয়াকে আটক করে।

পরে ওই বাড়ির ছাদ থেকে হত্যায় ব্যবহৃত বার্মিজ চাকুটি উদ্ধার করা হয়। একই এলাকার আরেক যুবক সাগর ও আটক করে পুলিশ। আটক দুজনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। যশোর কোতোয়ালী থানার ওসি কাজী বাবুল বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনা উদ্ঘাটনে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ চলছে।এদিকে,স্থানীয়দের বরাতে জানা যায়, তানভীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ তার প্যান্টের পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করে।যশোর কোতোয়ালী থানা সূত্র আরও জানায় যে, এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে সন্ধ্যায় শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়েছিল। তারা দাবি করেন, উদ্ধার হওয়া বোমাগুলো নিহত তানভীরের। অভিযানের সময় তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ধারণা করা হচ্ছে, পালিয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নেওয়ার সময়ই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ বলছে, মাদকবিষয়ক বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের প্রাথমিক ধারণা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।