মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের খড়কি এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামী কুখ্যাত আক্তারুজ্জামান ডিকুকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, আটক ডিকুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ প্রায় ২৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।