মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে মাদক সেবনের টাকা না পেয়ে আপন বড় ভাইকে চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে পলিটেকনিক রোডস্থ অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম অহেদ আলী অপু (৩০)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার রাশেদের ছেলে।
অভিযুক্ত বিবাদী মোমিন (২৬) ভিকটিমের আপন ছোট ভাই।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোমিন উত্তেজিত হয়ে ধারালো চাকু দিয়ে বড় ভাই অপুর মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার পর আহত অপু নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিম বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় গুরুতর জখম থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।