মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।আইডিএলসি ফাইনান্স-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে যশোর ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজার জনাব সাইফুর রহমান-এর তত্ত্বাবধানে এবং সিটি বয়েজ ক্লাব-এর সহযোগিতায় মোল্লাপাড়ায় একটি সুন্দর ও মানবিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।এই মহতী অনুষ্ঠানে আইডিএলসি ফাইনান্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্মানিত কর্মকর্তাবৃন্দ—সৈয়দ জহুরুল গনি, মোঃ জাহিদুর রহমান, রকিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রাজু সহ অন্যান্য।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,মোহাম্মদ মিজানুর রহমান, রবিউল ইসলাম নবী, মোঃ মুরাদ হোসেন, নাসির উদ্দিন রুমি।সিটি বয়েজ ক্লাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের মীর জুবায়ের হোসেন রুমি, সাংগঠনিক সম্পাদক অপু বাবু, সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে যে হাসি ফুটেছে, তা আমাদের সকলের জন্য এক অনন্য তৃপ্তি ও গর্বের বিষয়। এমন একটি মানবিক উদ্যোগে সিটি বয়েজ ক্লাবকে অংশীদার করার জন্য আইডিএলসি ফাইনান্স-এর সম্মানিত কর্মকর্তাবৃন্দের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
আল্লাহ তায়ালার দরবারে আইডিএলসি ফাইনান্সকে উত্তরোত্তর সাফল্য দান করেন এবং তাঁদের উপর তাঁর অশেষ রহমত ও মেহেরবানী বর্ষিত করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।