মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি।। যশোর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাড়ে চারশ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কৃষি খাতে সরকারের ভর্তুকি ও বিশেষ ছাড় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নত প্রযুক্তির মাধ্যমে অসচ্ছল কৃষকদের স্বনির্ভর করে তুলতে নিরলসভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, কৃষকদের সুবিধার্থে সরকার ইতিমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে, যার জন্য রাষ্ট্রকে ১ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী তেলের সংকট থাকা সত্ত্বেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং কৃষকদের স্বার্থে দাম বৃদ্ধি করা হয়নি। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার ও বীজ পায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।বিএনপি সরকারের সাথে কৃষকদের সম্পর্ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলের কৃষি ভাবনার কথা স্মরণ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়ার শাসনামলে কৃষকদের ভাগ্যোন্নয়নে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কৃষকদের একটি নিবিড় ও আত্মিক সম্পর্ক বিদ্যমান।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশারেফ হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।