মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইনভিত্তিক অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক টাউন হল মিটিং আয়োজন করেছে র্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)।
বৃহস্পতিবার যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন র্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স।তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়ে এর থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স আরও বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের ওপর। এজন্য মাদকের পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাস এবং অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতা এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।
এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তোলা এবং অপরাধপ্রবণতা রোধে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।