মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা পুলিশে কর্মরত দুই এসআই (নিরস্ত্র) পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন। পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।
পদোন্নতি প্রাপ্তরা হলেন—এসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন ও এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন। আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধানের মাধ্যমে তারা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন।এ সময় পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
তিনি বলেন, পদোন্নতি শুধু সম্মানের নয়, বরং দায়িত্বও বৃদ্ধি করে। নতুন পদে থেকে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।