মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর যশোর শহরের দড়াটানা মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করা হয়।
এ সময় বক্তারা তার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।