1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের বাঘারপাড়া পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে জখম করলেন স্ত্রী - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

যশোরের বাঘারপাড়া পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে জখম করলেন স্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৫ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে মাসুম বিল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে তাঁর স্ত্রী ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ উপজেলার দরাজহাট ইউনিয়নের মহিরণ গ্রামে এ ঘটনা ঘটে।আহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মৃত সুরত আলীর ছেলে।

বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে পারিবারিক বিষয় নিয়ে মাসুম বিল্লাহর সঙ্গে তাঁর স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী ঘর থেকে ধারালো দা নিয়ে এসে মাসুমকে লক্ষ্য করে আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করলে তাঁর দুই হাতেই ধারালো অস্ত্রের কোপ লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।আহত অবস্থায় মাসুম বিল্লাহ নিজেই বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

তবে তাঁর জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, মাসুম বিল্লাহর দুই হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।যশোর বাঘারপাড়া থানা ডিউটি অফিসারের সঙ্গে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোন বলেন, ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হয়ে ফেরার পর থানায় এসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।