মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে পিতা ও পুত্রকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। যশোর বাঘারপাড়া থানাধীন রায়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— হানিফা (৪০) ও তার ছেলে সাহাবী (২০)। তারা উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা যায়, ধান বিক্রিকে কেন্দ্র করে একই গ্রামের সাকিব (২৪) নামে এক যুবকের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সাকিব ধারালো চাকু দিয়ে হামলা চালিয়ে পিতা-পুত্রের পেটের ডান পাশে রক্তাক্ত কাটা জখম করে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।