মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের অভয়নগরে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ রাকিবুল সরদার (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর রাতে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল নূরবাগ এলাকার বাসিন্দা রাকিবুলের বাড়িতে হানা দেয়।
তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে নিম্নোক্ত সরঞ্জাম উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র: ১টি পিস্তল ও ১টি শর্টগান ব্যারেল, গোলাবারুদ: ১টি পিস্তলের ম্যাগজিন, ৩২ রাউন্ড পিস্তলের তাজা গুলি (অ্যামো), ১টি শর্টগান বুলেট, ২৪টি শর্টগানের খালি কার্তুজ এবং ৯টি পিস্তলের খালি কার্তুজ, দেশীয় অস্ত্র: ৪টি চাকু ও ১টি কুড়াল, এবং ৩টি পাসপোর্ট, ২টি স্মার্টফোন, ১৩টি আইডি কার্ড, ৬টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও ৩টি ইয়াবা সেবনের সরঞ্জাম।
এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও গোলাবারুদ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যশোর অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।