মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসেন। প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডি–র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কার্যালয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শূন্য দুটি পদের জন্য মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে মো. ইমরান হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে ভোটের মাধ্যমে মো. ইমদাদুল ইসলাম নির্বাচিত হন।
এর আগে ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন ডেইলি এশিয়ান এজ–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া। পরে ওই পদে প্রার্থী হতে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন মো. ইমরান হোসেন। ফলে দুটি পদ শূন্য হওয়ায় উপনির্বাচনের আয়োজন করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।