1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ১০ লক্ষ টাকার মাছ নিধন: সর্বস্বান্ত ছয় মৎস্যচাষি - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

মোল্লাহাটে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ১০ লক্ষ টাকার মাছ নিধন: সর্বস্বান্ত ছয় মৎস্যচাষি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৪ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে রাতের আঁধারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তুহিন মিয়া ও কেরামত শেখসহ প্রায় ৬ চাষি তাদের দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনি আর পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

মঙ্গলবার (১২ মে) উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে উপজেলার ক্ষতিগ্রস্ত চাষিদের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। আজ সকালে চাষিরা ঘেরে গিয়ে দেখেন রুই, কাতলা, মৃগেল এবং রপ্তানিযোগ্য সাদা মাছ ও চিংড়ি মরে পানিতে ভেসে উঠেছে। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং গ্রামবাসী এই অমানবিক দৃশ্য দেখতে ভিড় জমান।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তুহিন মিয়া। তার ঘেরে থাকা রেনু চিংড়ি এবং বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে গিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এবং কেরামত শেখের ঘেরে থাকা বড় ও পুরাতন মাছসহ প্রায় ২ লক্ষ টাকার মাছ নিমিষেই শেষ হয়ে গেছে। এছাড়াও হেদায়েত মোল্লা নামে এক মৎস্য চাষীর ১ লক্ষ টাকার মাছ, রবু শেখ ১ লক্ষ টাকার মাছ, মোসলেম শেখ ৫০ হাজার টাকার মাছ, ইব্রাহিম শেখের ৫০ হাজার টাকার মাছ নিধন হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, সব মিলিয়ে এই এলাকায় ১০ লক্ষ টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। কান্নাভেজা কণ্ঠে ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, অনেক স্বপ্ন আর ঋণ নিয়ে এই ঘের করেছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন পাওনাদারদের টাকা কীভাবে শোধ করব আর সংসার কীভাবে চলবে তা ভেবে কোনো কূল পাচ্ছি না।

এ ঘটনায় এলাকায় মাছ চাষিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, মাদক সেবীরা সামান্য টাকার জন্য ঘেরে বৃষ্টি করে মাছ চুরি করে। বর্তমানে মাদকের ভয়াবহতা এতটাই বেড়েছে যে প্রতিনিয়ত গ্রামে নানা ধরনের অপকর্মের ঘটনা ঘটছে। এই ধরনের জঘন্য কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিষয়টি থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, মৎস্য চাষিরা অনেক স্বপ্ন নিয়ে ঘেরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। তাদের সেই আশায় বিষ ঢেলে দিয়ে দুষ্কৃতিকারীরা মাছ চুরি করে। কখনো কখনো শত্রুতার বশে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোরা দাবি জানাচ্ছি।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।মোল্লাহাটের শান্তিপ্রিয় মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত করে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।