1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে  জামায়াতের গণমিছিল ও সমাবেশ - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে  জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৯৭ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট।। বাগেরহাট:জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় মোল্লাহাট থানার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। শত শত নেতাকর্মী জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ডসহ মিছিলে অংশ নেন।

গণমিছিল শেষে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর হাসমত আলী সরদার এবং পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ আব্দুস সবুর, যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ মিশকাত হোসেন, আটজুড়ি ইউনিয়ন সভাপতি হাফেজ অলিউর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় মাইলফলক। এই দিবস ইসলামী আন্দোলনের জন্য প্রেরণার উৎস। শহীদদের আত্মত্যাগ আমাদের ন্যায়ের পথে অবিচল থাকার সাহস ও শক্তি জোগায়।”

তারা আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে অংশগ্রহণ করবে। আমরা কোরআনের আলোকে দেশ পরিচালনার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।”

সমাবেশে মোল্লাহাট উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি ছিল সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।