1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলা থেকে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

মোংলা থেকে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৭৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ কামাল হাওলাদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার মালগাজী এলাকায় বসতবাড়ি থেকে ৭.৬২ মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এবং থানা লুটের সময় খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত।

গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। সম্প্রতি তিনি চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন, তবে ভোটে হেরে যান। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মহানগরে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, চট্টগ্রামের একটি মামলায় কামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামে নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।