অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের মোংলায় মাদক মামলায় জেল থেকে বের হয়ে মাদক ব্যবসা ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে চার মাদক ব্যবসায়ী থানায় আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১১’মে) সকালে মোংলা থানায় এসে তারা আত্মসমর্পণ করেন। এ সময় তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েন স্থানীয়রা আত্মসমর্পণকারী চারজন হলেন :— মোংলা পৌর শহরের ৫’নং শ্রমকল্যাণ রোড এলাকার চালমা বেগম, আসমা বেগম, ফরিদা বেগম, সামছুল মোড়ল।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে মাদক উদ্ধার,সহ মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তার করা হয়েছে। চলমান অভিযানের ধারাবাহিকতায় সোমবার মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে ওই চার ব্যক্তি থানায় এসে আত্মসমর্পণ করেন।
তিনি আরও বলেন, তারা ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা ও দেন। তারা যদি আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর থেকে অতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।