1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মান্দায় নীতিমালা উপেক্ষা করে ২টি সরকারি খাস পুকুর সাব-লীজ প্রদানের অভিযোগ - Khulnar Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

মান্দায় নীতিমালা উপেক্ষা করে ২টি সরকারি খাস পুকুর সাব-লীজ প্রদানের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৬০ বার শেয়ার হয়েছে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি || নওগাঁর মান্দায় নীতিমালা উপেক্ষা করে ইজারাধীন ২ টি সরকারি খাস পুকুর সাব-লীজ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাব-লীজ বাতিলের জন্য প্রতিকার চেয়ে তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে গত ৩ জুন বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন । একাধিক অভিযোগ দায়ের করার পরে এতোদিন পেরিয়ে গেলেও কোন প্রতিকার না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা। অপরদিকে প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর সদস্যগণ তেলিপাড়া মৌজার জলমহালের ২০৩ ও ১৫৬ নং দাগের ইজারাধীন ২ টি সরকারি খাস পুকুর ৩ বছরের লীজ গ্রহণের জন্য উপজেলা জলমহাল ইজারায় অংশগ্রহণ করেন। পুকুরের পাশে তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর সদস্যগণের বসতবাড়ি হওয়া সত্ত্বেও পুকুর দু’টো তাদের লীজ না দিয়ে প্রতিপক্ষের (দাতিদাহ-তেপাড়া-তেলিপাড়া নামক সমিতি) লোকজনকে পুকুর দু’টো ৩ বছরের জন্য লীজ প্রদান করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর দাতিদাহ-তেপাড়া-তেলিপাড়া নামক সমিতির সভাপতি তছের আলী মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি খাস পুকুর ২ টি প্রথম ধাপে বেলালদহ গ্রামের আমিনুল ইসলাম।

এরপর ২য় ধাপে সাটইল গ্রামের হারুন,ফজের আলী,মকুল,আশরাফুল ও পিড়াকৈড় গ্রামের খাইরুল ইসলাম। তৃতীয় ধাপে সাটইল গ্রামের বাদশা,জীবন,মুকুল ও ভারশোঁ গ্রামের জল্টু চতুর্থ ধাপে ছোটমুল্লুক গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চলসহ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজনকে সাব-লীজ প্রদান করেন। বর্তমানে পুকুর দু’টোতে মাছ চাষ করছেন উপজেলার ছোটমুল্লুক গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চলসহ একাধিক প্রভাবশালী ব্যাক্তি।
তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর ভূক্তভোগী সদস্যদের দাবি যে, শুধুমাত্র পুকুর দু’টো লীজ পাওয়ার জন্য প্রতিপক্ষের লোকজন তাদের সমিতির নামের সঙ্গে কৌশলে তেলিপাড়া গ্রামের নামটি সংযোজন করেন। অথচ, তাদের সমিতিটি তেপাড়া গ্রামে অবস্থিত। যার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজনকে সাব-লীজ প্রদান করাটাও নীতিমালার পরিপন্থি।

তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বলেন,তেলিপাড়া মৌজার ২ টি সরকারি খাস পুকুর সংলগ্ন তাদের বসবাস। পুকুর সংলগ্ন এলাকায় পৈত্রিক ও কবলামূলে প্রাপ্ত প্রায় ২ বিঘা জমি সরকারি খাস পুকুরের মধ্যে ভেঙ্গে যাওয়ায় সেসময় মানবিক কারণে দু’টো খাস পুকুরের মধ্যে একটি তাদের সমিতির লোকজনকে লীজ প্রদান করেন উপজেলা প্রশাসন ও জলমহাল কমিটি। কিন্তু সে পুকুরটিও দলীয় প্রভাব খাঁটিয়ে স্থানীয় আওয়ামী নেতাকর্মীরাদখলে নেওয়ায় তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়াও সাব-লীজ বাতিলের দাবিতে এসব অভিযোগ দায়ের করেছেন তারা। তাদের অভিযোগের প্রেক্ষিতে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা গত ২১শে অক্টোবর উভয় পক্ষের লোকজনকে শুনানীর জন্য নোটিশ প্রদান করেন। পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন শুনানীর তারিখ পরিবর্তনের জন্য আবেদন জানান। তাদের আবেদনের প্রেক্ষিতে পূনরায় আগামী ৩০ অক্টোবর শুনানীর জন্য ধার্য্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায় তদন্ত সাপেক্ষে সাব লীজ বাতিল করে তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর ভূক্তভোগী সদস্যদের পুকুর দু’টো হস্তান্তর করার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।