1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
‎মান্দায় কৃষি কর্মকর্তা দুর্নীতি আড়াল করতে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

‎মান্দায় কৃষি কর্মকর্তা দুর্নীতি আড়াল করতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪১ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ।।নওগাঁর মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ও বেশ কয়েকজন ডিলারের বিরুদ্ধে সার সিন্ডিকেট দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এমন সীমাহীন দুর্নীতির খবর বিভিন্ন জাতীয় দৈনিকে পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশের পর উপজেলা জোড়ে আলোচনা সমালোচনার ঝড় তুঙ্গে উঠেছে। ঠিক তখনই নিজের দুর্নীতি আড়াল করতে মরিয়া হয়ে উঠেছেন কৃষি কর্মকর্তা।

তাইতো অভিযুক্ত ডিলারকে দিয়ে ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেই মন্তব্য করেছেন সচেতন মহল। বিষ্ণুপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, আমি একজন কৃষক ২৫-৩০ বিঘা জমিতে আবাদ করি, কিন্তু আজ পর্যন্ত ডিলার যুগলের কাছে সরকারি রেটে সার পাই নাই, কিন্তু প্রতি বস্তায় দুই থেকে তিনশ টাকা অতিরিক্ত দিলে ইচ্ছেমতো সার পাওয়া যায়। এছাড়াও কৃষক আব্দুল লতিফ, এবাদ, শামসুল ইসলাম সহ অসংখ্য কৃষকের একই অভিযোগ যুগল চন্দ্রের ডিলার দিয়ে সুবল চন্দ্র দুই ভাই মিলে ব্যবসা করেন।

প্রান্তিক কৃষকদের অভিযোগ বছরের পথ বছর ধরে একই উপজেলায় থাকায় এই কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের কাছে অভিযোগ করেও কোন লাভ হয়নি। কৃষি কর্মকর্তা ডিলারদের পক্ষে কথা বলেন। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, শস্যভান্ডার খ্যাত মান্দা উপজেলার কৃষকদের বাঁচাতে দ্রুত অসাধু কর্মকর্তা এবং ডিলারদের সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের রাসায়নিক সার সারপ্রাপ্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

কৃষি কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী বিষ্ণুপুর ইউনিয়নের ডিলার যুগল চন্দ্র মন্ডল এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।