1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাদকসেবীদের হামলায় আহত ৩, গ্রেপ্তার ২ সেবনকারী।  - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

মাদকসেবীদের হামলায় আহত ৩, গ্রেপ্তার ২ সেবনকারী। 

  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪০৪ বার শেয়ার হয়েছে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।মাদকসেবনে বাধা দেওয়ায় তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করেছেন একদল মাদকসেবী। রবিবার (১২ অক্টোরবর) রাত ১০টার দিকে বাগেরহাটের শরণখোলায় উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় সজীব  হাওলাদার (২৩) ও মিরাজ হাওলাদার (২২) নামে দুই মাদকসেবীকে ধরে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।

আহতরা হলেন শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮)। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শফিকুল ইসলাম শরণখোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুজন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন রাতে চালিতাবুনিয়া বাজারসংলগ্ন ২৮নম্বর চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাদকের আড্ডা বসে। স্থানীয় কিছু যুকব বিদ্যালয়ের ফাঁকা কক্ষে ঢুকে মাদকসেবন করে আসছেন। তাদের এমন কর্মকাÐে গ্রামবাসী অতিষ্ঠ। সাধারণ যুবকরাও তাদের সঙ্গে মিষে ধীরে ধীরে মাদকাশক্ত হয়ে পড়ছেন। ঘটনারদিন রাতে একই নিয়মে একদল যুবক বিদ্যালয়ের মধ্যে মাদকসেবন করতে গেলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়। কিন্তু এতে তারা ক্ষীপ্ত হয়ে উল্টো প্রতিবাদকারীদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এতে তিন জন আহত হন। এসময় দুই মাকদসেবীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন গ্রামবাসী।

মাদকসেবীদের হামলায় তিন গ্রামবাসী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে পলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।