মো:মেহেদী হাসান(কচুয়া-বাগেরহাট)।।বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে ভাসুরের কু প্রস্তাবে রাজি না হওয়ায় সাবিকুন নাহার সামিয়া নামের এক গৃহবধু মারধরের শিকার হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ভুক্তভোগী ঐ নারী জানান, তার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান এ চাকুরী করেন এবং ঢাকায়ই থাকেন তার স্বামী কাছে না থাকার সুযোগে অনেক দিন থেকেই তার ভাসুর নেশা করে মাতাল অবস্থায় তার ঘরে এসে তাকে কু প্রস্তাব দেয়। তিনি ব্যাপারটা তার শ্বাশুড়ি এবং জা’কে অবহিত করেও কোন প্রতিকার পাননি।এ নিয়ে ভুক্তভোগী এবং তার স্বামী সালিশ ডাকার কথা জানালে অভিযুক্ত ভাসুর ক্ষোভে তাকে মারধর করে এবং জীবন নাশের হুমকি প্রদান করেন। আহত অবস্থায় তাকে প্রতিবেশীরা উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এ ব্যাপারে কচুয়া থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে এখনো কাউকে গ্রেফতার হয়নি।কচুয়া থানার অফিসার ইনচার্জ জানান, আসামিকে ধরার জন্য পুলিশ কাজ শুরু করছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।