অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের রামপালে পাগলা কুকুরের কামড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন।গত বুধবার (০৬’মে) রামপাল উপজেলার গিলেতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা পাগলা কুকুরটি দ্রুত আটক বা নিধনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রত্যক্ষদর্শীর জানান, সকালে হঠাৎ একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে ২ জন আহত হন। কুকুরটির কামড়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মোঃ ইকবাল গাজী (৪২) ও এসকে দেলোয়ার নামের
দুই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল জানান, বিকালে আমাদের হাসপাতালে ৩ জন চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।