নিজস্ব প্রতিবেদক।।খুলনার বটিয়াঘাটা থানাধীন দারোগা ভিটা বাজারে মেসার্স বিসমিল্লাহ ইলেকট্রনিক্স শো-রুমে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ১৬ জুলাই ) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মেসার্স বিসমিল্লাহ ইলেকট্রনিক্স শো-রুমের প্রোপাইটার রোমানা বেগমের স্বামী ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা বাদশা ইসলাম।
তিনি জানান, দুপুরে আমি বাসায় খেতে গেলে ম্যানেজার ফোন করে জানান শো-রুমে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি শোরুমে চলে আসেন এবং বিস্তারিত ম্যানেজারের কাছ থেকে শুনেন ও শো-রুমের সার্বিক খোঁজ খবর নেন। তিনি আরো জানান, তার স্ত্রীর নামের এই শো-রুমটিতে দুর্বৃত্তরা হঠাৎ হামলা চালিয়ে লক্ষাধিক টাকার মালামাল ভাংচুর ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় শো-রুমের ম্যানেজার বশির উদ্দিন ফরাজীর মাথায় পিস্তল দিয়ে আঘাত করে শোরুমে থাকা নগদ ৫০ হাজার টাকা ও শো-রুমের শাটার নামানো লোহার রড দিয়ে শো-রুমে থাকা বিভিন্ন পণ্য ভাঙচুর করে। দুর্বৃত্তদের হামলার বিষয়েে শো-রুমের ম্যানেজার বশির উদ্দিন ফরাজী জানান, কিছু বুঝে ওঠার আগেই শোরুমের সামনে মোটরসাইকেল থামিয়ে তিনজন লোক শো-রুমের ভিতরে ঢুকে পড়ে।
পরে তারা শোরুমের প্রোপাইটার রোমানা বেগমের স্বামী বাদশা ইসলাম কে খুঁজতে থাকে। তাকে না পেয়ে আমার মাথায় পিস্তল দিয়ে আঘাত করে শো-রুমের ভিতরে থাকা বিভিন্ন পণ্য ভাংচুর করে ও শো-রুমের বাইরে ও ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তারা পালিয়ে যায়। শো-রুমের হামলা বিষয়ে বাদশা ইসলাম আরো জানান, দুর্বৃত্তদের এই হামলার আগে আর মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ফোনে চাঁদা চাওয়া হয়েছিল, যা তিনি দিতে অস্বীকার করেছিলেন।
সর্বশেষ দুর্বৃত্তদের এই হামলার বিষয়ে তিনি জানান আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহণ করব। শো-রুমে দিনে-দুপুরে দুর্বৃত্তদের এই হামলার পরে দারোগা ভিটার বাজারের অন্যান্য শো-রুমের ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।