খুলনা থেকে ব্যুরো প্রধান এম রোমানিয়া।।পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশন খুলনার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার বেলা ২ টা ৩০ মিঃ খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ডের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফাউন্ডেশন খুলনার সিইও মোহাম্মদ মাহাবুব আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোয়ারা সুলতানা কাকলি সভাপতি ২৬ নং ওয়ার্ড বিএনপি মহিলা দল খুলনা। এ সময় ২৬ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রমজানের এই পবিত্র মাসে এমন আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।