সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি , খুলনা।।খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার বলেছেন, নির্বাচনের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সততা নিষ্ঠা এবং স্বাচ্ছতার সংগে পালন করতে হবে। জনগণের ভোটাধিকার সুরক্ষায় অপনারাই মূল আস্থার প্রতীক।
তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরণের গাফিলতি বা পক্ষপাতিত্ব করা না। আইন ও বিধি মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকান্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে নির্দেশনা পাচ্ছেন তা মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে হবে। ভোটাররা যেনো নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিটি ভোট একটি মানুষের অধিকার।
আর সেই অধিকার রক্ষার দায়িত্ব আপনাদের কাঁধে। তিনি বলেন, জনগণ একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা বাস্তবায়নের প্রধান কারিগর আপনারাই। জেলা প্রশাসক জামশেদ খোন্দকার ৫ ই ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বি এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা নির্বাচন অফিসার সোহেল সামাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার এস এম নূরুন্নবী, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।