1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মিলনের তদন্ত ছাড়াই বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

পাইকগাছায় শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মিলনের তদন্ত ছাড়াই বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৩৫ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছা উপজেলা শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক ও মানবিক ইউপি সদস্য মশিয়ার রহমান মিলনকে তদন্ত বা শৌকজ ছাড়াই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিস্কার করা হয়েছে। বুধবার জেলা বিএনপি সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়। এ খবর পেয়ে স্থানী শ্রমিক দলের নেতা/কর্মী শ’শ নারী পুরুষ তার বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবীতে বুধবার সন্ধ্যায় গদাইপুর ইউনিয়নে বিক্ষোভ করে।

এ সময় স্থানীয় নির্মল দাস জানায় মেম্বর মিলন দা একজন ভাল মানুষ সে আমাদের ওয়ার্ড মেম্বার। তার কারণে আমরা এলাকায় পরিবার নিয়ে ভালো ভাবে বসবাস করছি।

স্থানীয় আসমা বেগম বলেন,এলাকায় যখন ভাঙচুর ও তোলপাড় শুরু হয়।তখন মেম্বার মিলন এলাকার বাইরে ছিল। মোবাইল ফোনে এলাকার ভাঙচুরের খবর আমি তাকে জানাই তার পর সে এলাকায় আসে।তার দ্বারা এলাকার কোন পরিবারের উপকার ছাড়া ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা শ্রমিক দলের সভাপতি সরদার ফারুক আহমেদ বলেন,মশিয়ার রহমান মিলনকে সাংগঠনিক প্রক্রিয়ায় বহিষ্কার করা হয়নি। যদি সে অপরাধ করেই থাকে তদন্ত পূর্বক ও শৌকজের মাধ্যমে বহিষ্কার করার নিয়ম সেটা না করে নিয়ম না মেনে বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাই।

এ ব্যাপারে  মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি  আমার প্রাণের সংগঠন। তাছাড়া আমি একজন জনপ্রতিনিধি। দলীয় শৃংখলা ভঙ্গের প্রশ্নই উঠেনা। কি কারণে আমাকে দল থেকে বহিস্কার করা হলো এটা আমার জানা নেই। সকল প্রাকৃতিক দুর্যোগে দলীয় ব্যানারে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী প্রদান করেছি। অসংখ্যা গায়েবি মামলায় পালিয়ে বেড়েয়েছি। বিএনপির প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি পালণ করেছি উপজেলা, জেলা এমনকি কেন্দ্রীয় পর্যন্ত।

শ্রমিকদলের জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন, তাকে শ্রমিক দলের পক্ষ থেকে বহিস্কার করা হয়নি বা আমাদের কাছে মিলনের ব্যাপারে কোন অভিযোগ নেই। তবে যেভাবে বহিস্কার করা হয়েছে সেটা সাংগঠনিক প্রক্রিয়ায় হয়নি।

জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, একজন অভিযোগ করছে মাদার সংগঠন হিসেবে বহিস্কার করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।