1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় কৃষকের পাঁকা ধান বিএনপি নেতা জোরপূর্বক কেটে নেওয়ায় থানায় অভিযোগ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

পাইকগাছায় কৃষকের পাঁকা ধান বিএনপি নেতা জোরপূর্বক কেটে নেওয়ায় থানায় অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। খুলনার পাইকগাছা উপজেলায় এক কৃষকের রোপণকৃত পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গড়ুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতির মিজান জোয়ার্দারের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার কুমখালী এলাকার বাসিন্দা কৃষক ধীমান চন্দ্র বৈদ্য (৩৮) কুমখালী মৌজায় তার ভোগদখলীয় প্রায় তিন একর জমিতে ধান চাষ করেন। ধান পাকার পর গড়ুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজান জোয়ার্দারসহ কয়েকজন ব্যক্তি ওই জমির অর্ধেক ধান দাবি করতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ১৩ ডিসেম্বর ভোর রাতে পূর্বপরিকল্পিতভাবে মোঃ মিজান জোয়ার্দারের নেতৃত্বে মোঃ ইয়াছিন শেখ (৪০), মোঃ আলম গাজী (৩৬), আকবর গাজী (৬২)সহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে কৃষকের জমিতে প্রবেশ করে জোরপূর্বক তিন একর জমির পাঁকা ধান কেটে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী কৃষক আরও জানান, ঘটনার বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওই কৃষক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মুকুন্দ সানা, ধীরাজ সানা, শ্রীবাস মণ্ডল, মদন মোহন মণ্ডল, তপন বৈদ্যসহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তবে অভিযোগ অস্বীকার করে গড়ুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজান জোয়ার্দার বলেন, তিনি বা তার লোকজন ধান কাটেননি। উপজেলা মৎস্যজীবী লীগ নেতা বাবু গাইনের নেতৃত্বে কিছু লোক ওই জমির ধান কেটে ভাগবাটোয়ারা করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।