1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নদী পারাপারে যাত্রীদের ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরী বৈঠক - Khulnar Khabor
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

নদী পারাপারে যাত্রীদের ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরী বৈঠক

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৬১ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের মোংলা নদী পারাপারে সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের চরম ভোগান্তি, অব্যবস্থাপনা ও জীবনের ঝুঁকি নিরসনে জরুরি হস্তক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রোববার (১০ মে) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের সভা কক্ষে এক গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ হিসেবে নতুন পল্টুন, ঘাট নির্মান ও ২৪ ঘন্টা ফেরি চালু রাখা ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা তৈরীর ঘোষণা দেওয়ার পাশাপাশি জরুরী সমস্যা সমাধানে জেলা প্রশাসককে প্রধান করে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়। যা আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন ও সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রী সহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ রাতেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বিশেষ গুরুত্ব বিবেচনায় সভায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, সহকারী এ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী রিধি রুবাইয়াত সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (মেম্বার হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আশ্রাফুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ তারভির আলম সহ মোংলা বন্দর ইপিজেড কর্তৃপক্ষের কর্মকর্তারা, মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা মানিক চন্দ্র গাইন,উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় মোংলা নদীর দুই পাড়ের মানুষের পারাপার সহজ ও নির্বিঘ্ন করতে বেশ কিছু যুগান্তকারী প্রস্তাবনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, দুই পাড়ে জরুরি পল্টুন স্থাপন, আগামী সাত দিনের মধ্যে যাত্রী ওঠানামার সুবিধার্থে নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন পল্টুন স্থাপনের কাজ শুরু করারও প্রস্তাবনা রয়েছে। ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস, সাধারণ যাত্রী ও জরুরি যানবাহন পারাপারে দিন-রাত ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু রাখার প্রস্তাবনা গৃহিত হয়েছে। অবকাঠামো উন্নয়ন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নদীর দুই পাড়ে নতুন পাকা জেটি এবং কাঠের ঘাট নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সকল প্রস্তাবনা বিবেচনা করে কোনটি সঠিক হয় সে ব্যাপারে ৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যা যাত্রী পারাপারের ভোগান্তি কেন হচ্ছে এবং স্থায়ীভাবে কীভাবে এটি নিরসন করা যায়, তা পর্যবেক্ষণ ও দ্রুত বাস্তবায়নের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিয়মিত তদারকি করবে এবং জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেবে।সভায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকির আশ্বাস দিয়ে বলেন, মোংলা নদী পারাপারের সমস্যাটি কেবল স্থানীয় নয়, এটি জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ মোংলা বন্দরের সাথে সরাসরি জড়িত। সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি লাঘবে আমরা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করছি। তিনি আরও যোগ করেন, ৭ সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তাদের মূল কাজ হবে দ্রুততম সময়ের মধ্যে ফেরি সার্ভিস এবং ঘাট ব্যবস্থাপনার ত্রুটিগুলো চিহ্নিত করা। আমরা কোনো দীর্ঘসূত্রিতা চাই না।

আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকেও ঘাটে অতিরিক্ত ভিড় এবং অব্যবস্থাপনা রোধে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা বন্দর একটি আন্তর্জাতিক মানের সমুদ্র বন্দর। অথচ এই বন্দর ও শিল্প এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন একটি নদী পার হতে গিয়ে অবর্ণনীয় কষ্ট পান। জনগণের এই ভোগান্তি আর সহ্য করা হবে না। আমরা স্থায়ী সমাধান হিসেবে নদীর ওপর একটি আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছি, তবে তার আগ পর্যন্ত ফেরি ও পল্টুন ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করা হবে।

প্রশাসনের এমন তড়িৎ ও সমন্বিত উদ্যোগে মোংলার সাধারণ মানুষ এবং বন্দর সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের মধ্যে স্বন্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি অবসানে এই সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছেন।

এলাকাবাসী জানায়, পরিশেষে, মোংলা নদী পারাপারে দীর্ঘদিনের এই ভোগান্তি কেবল যাতায়াতের সমস্যা নয়, বরং এটি স্থানীয় অর্থনীতি ও জননিরাপত্তার সাথেও জড়িত। প্রশাসনের এই জরুরি উদ্যোগ এবং সাত সদস্যের কমিটি গঠন মোংলার সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছে। তবে অতীতেও এমন অনেক উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়নের অভাবে তা ঝিমিয়ে পড়ার নজির রয়েছে। তাই সাধারণ যাত্রীদের দাবি, সাত সদস্যের এই কমিটি যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে দ্রুত মাঠপর্যায়ে কাজের মাধ্যমে ভোগান্তি দূর করে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের সফল বাস্তবায়নই হবে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন।

এখন দেখার বিষয়, কমিটির প্রস্তাবনা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে পল্টুন স্থাপনসহ অন্যান্য উন্নয়ন কাজ কতটুকু আলোর মুখ দেখে। মোংলার হাজারো শ্রমজীবী ও সাধারণ মানুষের দৃষ্টি এখন প্রশাসনের এই প্রতিশ্রুতির দিকে। এটির বাস্তবায়ন চায় স্থানীয়রা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।