নড়াইল প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, দেশের জন্য শ্রমিকদের অনেক অবদান রয়েছে। এই দেশ, রাষ্ট্র, সরকার, নেতা, এমপি, মন্ত্রীরা আমাদের সেই শ্রমিকদের ভাগ্য উন্নয়নে আন্তরিক ভাবে ভূমিকা পালন করেছেন; এটা আমরা কখনো দেখিনি। যার জন্য সবার ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। তাই আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছি। শ্রমিকদের অধিকার ও কল্যাণের জন্য আমরা সমাবেত হয়েছি।
হাফেজ মিরাজুল ইসলামের সঞ্চালনায় ও আকিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক আখতারুজ্জামান, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান, নড়াইল জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুলসহ দলীয় নেতাকর্মী।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।