1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওগাঁ ‎মান্দায় কৃষি কর্মকর্তা চিকিৎসারনামে ডিলারদের কাছে তুলেন চাঁদা - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

নওগাঁ ‎মান্দায় কৃষি কর্মকর্তা চিকিৎসারনামে ডিলারদের কাছে তুলেন চাঁদা

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৯৫ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ।।‎নওগাঁ জেলার মান্দা উপজেলার দায়িত্বরত কৃষি কর্মকর্তার শায়লা শারমিনের বিরুদ্ধে চিকিৎসা নামে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। নানা অনিয়মের অভিযোগে প্রেক্ষিতে একের পর এক বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর নতুন আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।  এরমধ্যে সিঙ্গাপুরে চিকিৎসার দোহাই দিয়ে ১৪ জন ডিলারের কাছে ২ লক্ষ টাকা হাতি নেওয়ার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ২ লক্ষ টাকা সিঙ্গাপুরে যাওয়ার কথা বলে হাতিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আর এতে করেই উপজেলা জুড়ে নানা আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। এ ব্যাপারে ডিলার সুবল চন্দ্র মন্ডল একান্ত সাক্ষাৎকারে বলেন, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন তার মেয়ের চিকিৎসার নামে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। এমন ঘটনায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধিরা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে এই উপজেলাতে ৭বছর অধিক সময় ধরে কর্মরত আছেন কিসের আশায়।

এ ব্যাপারে নওগাঁ জেলা জজ কোর্টের এপিপি ও মান্দা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার বলেন, সরকারি পরিপত্র ও বিধি মোতাবেক একজন গেজেটভুক্ত সরকারি কর্মকর্তা এক স্টেশনে তিন বছরে বেশি সময় থাকতে পারেন না। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তিনি আরো বলেন সব জায়গায় পরিবর্তন হয়েছে কৃষকের স্বার্থে এখানেও পরিবর্তন আনা দরকার, একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকার কারণে কৃষি কর্মকর্তা শায়লা শারমিন মান্দা উপজেলা কে তার নিজের এলাকায় মনে করেন। তিনি ডিলারদের সাথে সখ্যতা করে নানা অনিয়মের সাথে জড়িয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ পর্যালোচনা করে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তিনি।

‎এঘটনায় বিসিআইসি ডিলার অ্যাসোসিয়েশন এর সভাপতি জীবন কুমার কুন্ডু জানান, গতবছর ডিসেম্বরের দিকে কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের মেয়ের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ার পর সিঙ্গাপুরে গিয়েছেন কিনা সেটি জানা নেই। ২ লক্ষ টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন পূজা করছি পরে কথা হবে বলে বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, যেকোনো কর্মকর্তা একই স্টেশনের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করলে সেই এলাকার মানুষের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে এবং নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। আর সম্প্রতি এমন গুঞ্জন ঘনীভূত হচ্ছে। চিকিৎসার নামে ২ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এটা সত্যিই দুঃখজনক।

কৃষকদের বৃহৎ স্বার্থে যারা অনিয়ম করবে দুর্নীতি করবে এ ধরনের কর্মকর্তা আমরা মান্দায় দেখতে চাই না। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল বলেন, সরকারি বিধি অনুযায়ী যদি একজন কর্মকর্তা তিন বছরের অধিক সময় একই স্টেশনে থাকার বিধান না থাকে, তাহলে সেই স্টেশন ত্যাগ করাই ভালো। সম্প্রতি কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় নানা অনিয়মের সংবাদ দেখা যাচ্ছে। এটা সত্যিই দুঃখজনক। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার লক্ষ্যে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার বিষয়ে জানতে কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের মন্তব্য নিতে অফিসে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলো ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে নওগা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদুল ইসলাম জানান, সারের কোন সংকট নেই সার সিন্ডিকেটের সাথে যারাই জড়িত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।