1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় ছিনতাইয়ের সময় নিজেদের গুলিতে ছিনতাইকারী নিহত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দিঘলিয়ায় ছিনতাইয়ের সময় নিজেদের গুলিতে ছিনতাইকারী নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৯১ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি || খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় গভীর রাতে ছিনতাইয়ের সময় নিজেদের গুলিতে ছিনতাইকারী এক সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টার দিকে স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভির রাতে ৩ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী জাবেদ আলী শেখের ছেলে তৌহিদুল ইসলামের পথরোধ করে।তিনি দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।এ সময় ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

আহত তৌহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় ছিনতাইকারী দলের এক সদস্য তৌহিদুলকে গুলি করতে গেলে তহিদুল বন্দুক হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এতে গুলিটি ভুলবশত নিজেদের দলের এক সদস্যের শরীরে লাগে।ঘটনাস্থলেই ছিনতাইকারী সদস্য সাগর মারা যায়।

নিহত যুবকের নাম সাগর বয়স আনুমানিক ২৫ বছর তার বাবার নাম খোকন এবং মায়ের নাম হাসিনা।তিনি দিঘলিয়ার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনির বাসিন্দা।

খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত তৌহিদুল ইসলামকে খুলনা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।