এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, “দিঘলিয়ার টিভি”, “ভোরের শিশির” রোদেলা দুপুর” শিশির ভেজা সকাল দুর্নীতি না হক প্রতিবাদ” “সাহসের ইতিহাস”*সহ একাধিক ফেসবুক আইডির আড়ালে দীর্ঘদিন ধরে একটি চক্র সক্রিয় ছিল।
এসব আইডি থেকে নিয়মিতভাবে বিভ্রান্তিকর পোস্ট, অসংখ্য মানুষের সম্মান হানি উসকানিমূলক বার্তা এবং ভয় দেখিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছিল।ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের ভয় দেখিয়ে অর্থ দাবি করত। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হতো। এছাড়া চক্রটির সদস্যদের মোবাইল ফোন থেকে একাধিক নারীর নগ্ন ছবি, ব্যক্তিগত তথ্য এবং ব্ল্যাকমেইল সংশ্লিষ্ট উপাদান পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চক্রটি মোট ৯ সদস্যের একটি সংগঠিত দল হিসেবে কাজ করছিল। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী সদস্য রয়েছে। প্রতিটি সদস্য নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে নিয়ে ফেক আইডি পরিচালনা, তথ্য সংগ্রহ, হুমকি প্রদান ও অর্থ আদায়ের কাজে যুক্ত ছিল।
স্থানীয়দের ধারণা, এই চক্রের পেছনে আরও বড় কোনো প্রভাবশালী ব্যক্তি বা ‘রাঘববোয়াল’ জড়িত থাকতে পারে।
বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃত দুই সদস্যকে থানায় সোপর্দ, ও তদন্ত চলমান রয়েছে, গতকাল ২০ জানুয়ারী অভিযুক্তদের দিঘলিয়া থানায় সোপর্দ করা হয়। পুলিশ সূত্র জানায়, জব্দকৃত মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে প্রতারণা, ডিজিটাল হয়রানি ও সাইবার অপরাধের একাধিক আলামত পাওয়া গেছে।
দিঘলিয়া থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান “অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে আরও তথ্য বেরিয়ে আসবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন মহল সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফেক আইডি ব্যবহার করে কাউকে ভয়ভীতি দেখানো, অপপ্রচার চালানো কিংবা ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় গুরুতর অপরাধ।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।সচেতন নাগরিকরা বলছেন“ফেক আইডির আড়ালে লুকিয়ে যারা মানুষের সম্মান ও নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের জন্য এই ঘটনা একটি বড় সতর্কবার্তা।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।