তেরখাদা প্রতিনিধি , খুলনা।।বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্যার মাগফেরাত কামনায় ২২ শে জানুয়ারি সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্ত্বরে নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ’র নিজস্ব অর্থায়নে তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান তেরখাদা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার কোহিনুর বেগম, উপজেলা বিএনপি নেতা লালিম শেখ, মোল্যা কামরুল ইসলাম, ছাত্রনেতা বনি আমিন ও মোয় আব্দুল আজিজ, মাহিন আহমেদ, মোঃ সোহাগ সিকদার ও জহির রায়হান। এবারের শীত মৌসুমে তেরখাদা উপজেলা সদরে এই প্রথম কেউ শীতার্ত ও দুর্গত মানুষের পাশে দাড়ালেন।
আরিফ বিল্লাহ’র এ মহতী উদ্যোগে এলাকার দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।