1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় ভূমিসেবা মেলার সমাপনী, ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - Khulnar Khabor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

ডুমুরিয়ায় ভূমিসেবা মেলার সমাপনী, ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯২ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।জনবান্ধব অটোমেটেড,ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত,ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ ‘ এ শ্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলায় জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬ এর সমাপনী, ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা মেলার সমাপনী, ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালার সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির হোসেন,ডুমুরিয়া সদর ভূমি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম,সার্ভেয়ার মোঃ শাকিরুল ইসলাম, ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, সহকারী শিক্ষক মোঃ তৈয়েবুর রহমান, ডুমুরিয়া সদর ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাজীব হোসেন, ডুমুরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ,স্থানীয় সুধীজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ভূমি সংক্রান্ত পাঠদান অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে অনলাইনে ভূমি নিবন্ধন, নামজারী, খতিয়ান, আর এস, এসে ভূমি রেকর্ড, মিসকেস, খতিয়ান, দাগ নম্বর ভূমি কর, ভূমির নকশা দেখে জমির অবস্থান জানাসহ বহুবিদ বিষয় জানা প্রত্যেক নাগরিকের অতীব জরুরি বিষয়।
আর এসব বিষয়ে না জানা ভূমির মালিক প্রজা বা নাগরিকরা নানাভাবে প্রতারিত হয়ে আসছেন যুগ যুগ ধরে। শুধু কি তাই, মামলা মোকদ্দমায় অর্থ- কড়ি ও সময় নষ্ট হচ্ছে। তাই, সবাইকে কম করে হলেও ভূমিবিষয়ক সাধারণ কিছু জ্ঞান থাকা চাই। পাশাপাশি প্রতারণা থেকে রেহাই পেতে শুধু বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিই নন শিক্ষার্থীদেরও ভূমি-সংক্রান্ত শিক্ষণীয় জ্ঞান আহরণ করতে হবে কিশোর বা তরুণ বয়স থেকেই।

এমনি ধারণা নিয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শেষ দিন এক ব্যতিক্রমী পাঠদানের আয়োজন করে উপজেলা ভূমি অফিস। সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ‘ভূমি অফিস চত্বরে একদল শিক্ষার্থী ‘ভূমি সংক্রান্ত শিক্ষণীয় পাঠদান’ কার্যক্রমে অংশ নেন। এটি পরিচালনা করেন, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। এসময় এসিল্যান্ড ভূমি বিষয়ক সম্পর্কে তাদের প্রাথমিক ধারণা দেন।

এসিল্যান্ড একদল শিক্ষার্থীকে নিয়ে বর্তমান সময়ে অনলাইন ও অফলাইনে পরিচালিত ভূমি কার্যক্রম, মালিকানা, হিন্দু-মুসলিম আইনে ওয়ারিশান, বিশেষ করে নামজারীসহ ভূমির নানা দিক নিয়ে ঘণ্টাব্যাপী ব্যতিক্রমী ‘ভূমি সংক্রান্ত শিক্ষণীয় পাঠদান’ করান। এ সময় পাঠদানে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভূমিবিষয়ক প্রশ্নের উত্তরও দেন।

ডুমুরিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বাসায় জমা-জমির কাগজপত্র নিয়ে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাজ করতে দেখেছি। কিন্তু সেটা কি ধরনের কাজ তার ধারণা ছিল না। আজ সহকারী কমিশনার (ভূমি) স্যারের ভূমি সংক্রান্ত শিক্ষণীয় পাঠদানে অনেক কিছু জানলাম ও শিখলাম।পাঠদান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ভূমি সেবা সপ্তাহের কুইজে অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সেই সঙ্গে এ প্রসঙ্গে এ কর্মকর্তা জানান, নিজ নিজ সম্পত্তি নিষ্কন্টক রাখতে এখন থেকেই ভূমি-সংক্রান্ত শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষার্থীদের জানাতে, বোঝাতে পারিবারিক বা শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু সময় বরাদ্দ রাখা প্রয়োজন।

তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অমিত কুমার বিশ্বাস ও উপজেলা ভূমি অফিসের কানুকগো মোঃ জাকির হোসেন সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সফলভাবে শেষ হয়। সেবাগ্রহিতা, শুভানুধ্যায়ী ও ডুমুরিয়ার সর্বস্তরের মানুষ এমন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান করায় উপজেলা ভূমি প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।