1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন: মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী

ডুমুরিয়ায় বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন: মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ১৮ মাইল বাজারের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম শেখ।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম শেখ বলেন, “আমি আসন্ন ০৬ নং মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছি। এরপর থেকেই আমার এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি বিশেষ মহল তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরাঘোনা ইউনিয়ন সভাপতি পরিচয়দানকারী মোঃ মহিদুজ্জামান ওরফে মুহিত বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালিয়ে আসছেন। লিখিত বক্তব্যে গত ২রা এপ্রিলের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গত বুধবার রাত আনুমানিক ২টার দিকে ১৮ মাইল বাজারস্থ মেসার্স সেঞ্চুরি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারি যে, ওই শিবির নেতা পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

তিনি পাম্পের বিধি উপেক্ষা করে ড্রামে তেল নেওয়া এবং সিরিয়াল ভঙ্গ করে নিজের পছন্দের লোকদের তেল প্রদান করে জনদুর্ভোগ সৃষ্টি করছিলেন। বিষয়টি তদন্ত করতে আমি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাদাত হোসেন হালদার এবং যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিশ্বাসসহ ঘটনাস্থলে যাই। আশরাফুল ইসলাম আরও অভিযোগ করেন, আমাদের উপস্থিতি দেখে মুহিত ফেক আইডি ব্যবহার করে ভিডিও ধারণ করতে থাকেন। আমরা জনদুর্ভোগের কারণ জানতে চাইলে তিনি আমাদের ওপর চড়াও হন এবং দ্রুত স্থান ত্যাগ করেন। পরবর্তীতে এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং আমার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে মিডিয়ার সামনে আমাকে চোর, জুয়াড়ি ও চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছেন, যার কোনো ভিত্তি নেই। সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম শেখ জোর দিয়ে বলেন, মুহিত এলাকায় ছাত্রশিবিরের নাম ভাঙিয়ে আধিপত্য বিস্তার এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিয়ে আসছেন। আমি এই মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা সরজমিনে তদন্ত করলে প্রকৃত সত্য জানতে পারবেন।

এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এবং এই ধরণের মিথ্যা অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।