1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন     - Khulnar Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন    

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৩০ বার শেয়ার হয়েছে

ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন

খুলনার খবর || বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৪ সিরিজ ফাইভজি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’- এর অংশ হিসেবে এই উদ্ভাবনী এআই প্রযুক্তি নিয়ে আসা হয়।

‘কালচার ইন আ শট’ উদ্যোগের অংশ হিসেবে, অপো তুলে ধরছে কীভাবে আধুনিক ইমেজিং টুলস দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতিকে ডিজিটালি সংরক্ষণ করা যায়। বাংলাদেশে এই ক্যাম্পেইনের সূচনা হয়েছে ‘দ্য স্টোরি অব জামদানি থ্রু রেনো১৪ সিরিজ ফাইভজি’র মাধ্যমে। যেখানে ডিভাইসটির সর্বাধুনিক এআই ইমেজিং সক্ষমতার মাধ্যমে ২ হাজার বছরেরও বেশি পুরনো জামদানির বুনন ঐতিহ্যকে ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় কারিগরদের শিল্পকর্মকে সম্মান জানানো হচ্ছে এবং এটি ডিজিটালি সংরক্ষণের একটি প্রয়াস হিসেবে কাজ করছে।

বাংলাদেশে রেনো১৪ সিরিজ ফাইভজি দুইটি মডেল নিয়ে এসেছে – ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ ফাইভজি ও ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ এফ ফাইভজি। ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ এফ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯০ টাকা। ফোনগুলো প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ফ্ল্যাগশিপ মানের হার্ডওয়্যার ও আগে কেবল পেশাদার ইকুইপমেন্টের সাথে পাওয়া যেত এমন উন্নত এআই ইমেজিং টুলস রয়েছে।

রেনো১৪ সিরিজ ফাইভজির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যার মাধ্যমে অন্ধকার পরিবেশেও ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তোলা সম্ভব। রাতের অনুষ্ঠান হোক কিংবা ক্যান্ডেললাইট ডিনার; উন্নত ফ্ল্যাশ সিস্টেম আর ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো ক্যামেরায় এখন প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে ধারণ করা সম্ভব। এর এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি স্বয়ংক্রিয়ভাবে আলো সমন্বয় করে প্রতিটি ফ্রেমে নিখুঁত ছবি তুলতে সাহায্য করে; যেন প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়!

রেনো১৪ ফাইভজিতে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশসহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম রয়েছে, যা ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম। অন্যদিকে, রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে। জামদানি শাড়ির সূক্ষ্ম কারুকাজ থেকে শুরু করে কারিগরের খুঁটিনাটি, সবই এখন দারুণভাবে ক্যামেরায় ধারণ করা সম্ভব হবে।

ডিভাইসটির এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ পাবেন। এর এআই রিকম্পাস ইন্টেলিজেন্ট সাজেশন ব্যবহার করে ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারে, এআই পারফেক্ট শট বন্ধ চোখ বা বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করে দেয় এবং এআই স্টাইল ট্রান্সফারের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ছবির টোন বা মুড অন্য ছবিতে প্রয়োগ করা যায়।

যুগান্তকারী অগ্রগতি হিসেবে দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, আইপি৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। সমুদ্রতট হোক, সুইমিং পুল বা বর্ষাকালের বৃষ্টি; প্রতিটি ঢেউ, প্রতিফলন ও পানির নিচে থাকা মুহূর্ত এখন ফুটে উঠবে জীবন্তভাবে।

ফটোগ্রাফি বাদেও, রেনো১৪ সিরিজ ফাইভজিতে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০। ফোনটির মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একইসাথে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, প্রি-অর্ডারকারী ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা নিয়ে এসেছে অপো। এর মধ্যে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল এবং ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর ডিজিটাল স্টোরফ্রন্ট আড়ং ডট কম এবং আড়ং অ্যাপে ১০% ছাড়, ‘ও-লাইক’-এর বিশেষ আইওটি গিফট, টপপে’র মাধ্যমে কার্ডহীন ইএমআই সুবিধা, ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস। একইসাথে, প্রতিটি ক্রয়ের সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ (দুর্ঘটনাজনিত ও পানিতে ক্ষতির ক্ষেত্রে)।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৪ সিরিজ ফাইভজি উন্মোচনের পাশাপাশি, উদ্ভাবন ও ঐতিহ্য দুটিই একসাথে উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। মানুষকে ইন্সপায়ার, কানেক্ট ও এম্পাওয়ার করে তুলতে এবং একইসাথে, প্রযুক্তির মাধ্যমে তাদের গল্প তুলে আনার ক্ষেত্রে অপোর উদ্দেশ্যের বহিঃপ্রকাশ ডিসকভারির সাথে এই অংশীদারিত্ব ও আর্টসেলের এই অনবদ্য পারফরম্যান্স।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।