আল-হুদা মালী গাবুরা শ্যামনগর প্রতিনিধি।।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে গাবুরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাবুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী শরিফুল ইসলাম ঘোরামী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।
গাবুরায় দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।