নিজস্ব প্রতিবেদক।। খুলনা নগরীর জাতিসংঘ পার্ক এলাকায় ঠিকাদার কার্যালয়ে ঢুকে সহ-সভাপতি কে গুলির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ উঠেছে, সমিতির চেয়ার দখলকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে নগরীর জাতিসংঘ পার্ক এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত খুলনা খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন সমিতির সহ-সভাপতি হারুন অর রশিদ। তিনি খালিশপুরের নয়াবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং রুমে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ের রানে গুলি লেগেছে।
খুলনা খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মো. রেজাউল আলম বলেন,তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পেছনে আধিপত্য বিস্তার নাকি সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।