1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ে, র ২০০৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

খুলনার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ে, র ২০০৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, খুলনা ব্যুরো||প্রকৃতিতে শীতের আমেজ ও রোদের রক্ত যত উজ্জ্বল হয় একটু একটু করে উত্তাপ ছড়িয়ে পড়ে বাতাসে। এরই মাঝে স্মৃতি রোমন্থনের মিলনমেলায় যুক্ত হয়েছে একঝাঁক তরুণ-তরুণী। হাসি-আড্ড, স্মৃতিচারণ ও নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠেছিল খুলনার ফুলতলা উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ।

বুধবার (০২ এপ্রিল) দিনব্যাপী বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা যায় এমন প্রাণবন্ত চিত্র। অনির্বাণ আলোকশিখা ছড়িয়ে যাওয়া এই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে এই মিলন মেলায় আলোচনা সভা, স্মৃতিচারণ, আপ্যায়ন ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।
২০০৩ দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা বন্ধুরা বর্তমানে নানা পেশায় কর্মরত ও পড়াশোনায় ব্যস্ত দেশের বিভিন্নস্থানে। পুনর্মিলনীর এই উৎসবে বন্ধুদের সঙ্গে যোগ দিতে এ দিন সকাল ৯টা থেকে স্কুল প্রাঙ্গণে আসা শুরু হয়।
ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে সকল ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পরে হারিয়ে যাওয়া বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব।
দিতীয় পর্বে বিশেষ আকর্ষণ, ছেলেদের অন্ধের হাড়িভাঙ্গা ও মেয়েদের জন্য বাজনার তালে বালিশ বিতরণ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় খেলাধুলার আয়োজন, সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।

এই ব্যাচের প্রধান আয়োজক মোঃ শফিকুল ইসলাম, রাজিবুল হাসান, রবিউল ইসলাম, হামিদা নাজনীন, রাখি, শারমিন তারা জানান, পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে স্কুল জীবনের সকল বন্ধুদের সাথে একত্রিত হলাম। অনুষ্ঠানের মাধ্যমে বার বার মনে উদয় হলো আমরা ক্লাসে আছি। মন চায় আবার সেই স্কুল জীবনে ফিরে যেতে। একই সঙ্গে যারা এবার নানা কারণে উপস্থিত থাকতে পারেনি তাদের সঙ্গে নিয়ে পরবর্তী পুনর্মিলনী উৎসব আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন, আহাদুজ্জামান দীপু, সজীব খান, শাহরিয়ার আমিন মিঠু, জব্বার হোসেন, হাদিউজ্জমান লিটন, এস এম মিজান, রানা, রিপন, সেলিম রেজা, রমজান আলি টিটু, আশরাফুল মোড়ল, মেহেদী হাসান সুমন শরীফ মিনে, তিতাস ফারাজি, মুকিদ, শরীফ, রাখি, আইরিন, নিতু, সুইটি, শতরুপা, মরিয়ম, আরো অনেকে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।