1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার ডিসি ফুড তানভীরকে অপসারণের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

খুলনার ডিসি ফুড তানভীরকে অপসারণের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬৫০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।বিভিন্ন অভিযোগ এনে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) তানভীর হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী ডিলার ও এলাকাবাসী।

মানববন্ধনে ডিলার ও এলাকাবাসী অভিযোগ করেন, ডিসি ফুড তানভীর হোসেন অনিয়ম, ওএমএস ও মিলারদের কাছ থেকে ঘুষ গ্রহণ, এবং শিক্ষা ও খাদ্য বিতরণ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছেন। প্রতি ২০ টনের গাড়িতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস, আদালতের আদেশ উপেক্ষা করা, দেরিতে অফিসে আসা, গভীর রাত পর্যন্ত অফিসে থেকে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ করেন বক্তারা।
তারা ডিসি ফুড তানভীরের আগের কর্মস্থলে ‘বিভিন্ন অনিয়মের’ কথাও তুলে ধরেন মানববন্ধনে।

তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মহানগর ওএমএস কমিটির ছাত্রপ্রতিনিধি ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সমন্বয়করা মিথ্যা ও হয়রানিমূলক জিডির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা।
ডিসি ফুড তানভীর হোসেনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা থেকে অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধনে। মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তৃতা করেন ডিলার খালেদ হোসেন, মোহাম্মদ হাফিজুর রহমান মিরাজ, এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ রানা, আসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ আব্দুর রহমান।
অভিযোগের বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভির হোসেন বলেন, এসব অভিযোগ সত্য নয়। মানববন্ধন যারা করেছে তাদের ডিলারশিপের মেয়াদ শেষ হয়েছে। তারা কেউ ডিলার না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।