1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার কয়রায় রাস্তার বেহাল দশা : চরম ভোগান্তিতে জনসাধারণ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

খুলনার কয়রায় রাস্তার বেহাল দশা : চরম ভোগান্তিতে জনসাধারণ

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৭ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনা জেলার কয়রা উপজেলা জুড়ে চলাচলের প্রধান সড়কগুলো বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো কাদা ও পানি জমে একেবারে চলাচল অযোগ্য হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, কয়রা উপজেলার বেশিরভাগ গ্রামীণ ও আঞ্চলিক সড়ক সংস্কারের অভাবে ভয়াবহ দুরবস্থায় পরিণত হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাই প্রতিদিনই চরম ভোগান্তি পোহাচ্ছেন। বিশেষ করে রাস্তায় গর্ত ও ভাঙাচোরা অংশে যাতায়াতের সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।

অটো, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলো প্রায়ই আটকে পড়ে এবং যাত্রীদের ঘন্টার পর ঘন্টা দুর্ভোগে কাটাতে হয়। এলাকার মানুষজন বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়ক সংস্কারের জন্য দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি।এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিদিন বাজারে মালপত্র নিয়ে যাই, কিন্তু রাস্তাঘাটের এ অবস্থার কারণে ঠিকমতো ব্যবসা করা কঠিন হয়ে গেছে। খরচ বেড়েছে, সময় নষ্ট হচ্ছে।

শিক্ষার্থীদের অভিমত, “বৃষ্টি হলে স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কাদা আর পানি জমে গিয়ে পায়ে হেঁটেও যাওয়া যায় না।”কয়রার সাধারণ মানুষ দাবি করেছেন, অবিলম্বে রাস্তাঘাট সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে।

অন্যথায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে কয়রা উপজেলাবাসীর এই চরম দুর্ভোগ লাঘব করতে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।