1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন - Khulnar Khabor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

খুলনায় পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, কেশবচন্দ্র সংস্কৃত কলেজে অবৈধভাবে কমিটি গঠন, রাধামাধব মন্দিরের রান্নাঘর দখলের চেষ্টা এবং সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে তারা তীব্র নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র। তিনি বলেন, খুলনা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান মহেন্দ্র কুমার ঘোষ বাহাদুর শিক্ষার প্রসার ও ধর্মীয় কার্যক্রমের জন্য ৮১, সাউথ সেন্ট্রাল রোডে কেশবচন্দ্র সংস্কৃত কলেজ ও রাধামাধব মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে একই আঙ্গিনায় কেশবচন্দ্র সার্বজনীন মন্দির গড়ে ওঠে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাধামাধব মন্দিরে নিত্যপূজা, ভোগরাগ, সন্ধ্যারতি, জন্মাষ্টমী, রাধাঅষ্টমী, রথযাত্রা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। অন্যদিকে কেশবচন্দ্র সার্বজনীন মন্দিরে দুর্গাপূজা, কালীপূজা, শিবচতুর্দশী, সরস্বতী পূজাসহ সার্বজনীন পূজা অনুষ্ঠিত হয়। উভয় মন্দিরের ভোগ এক রান্নাঘরে প্রস্তুত হয়ে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে অবৈধভাবে গঠিত কলেজ কমিটির কয়েকজন নেতা ওই রান্নাঘর দখল করে সেখানে দোকানঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন, যাতে ভাড়া ও অগ্রিম টাকা আত্মসাৎ করা যায়।

অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র অভিযোগ করেন, রান্নার স্থান অপসারণে ব্যর্থ হয়ে ওই কমিটির সদস্যরা মন্দিরের সেবায়েতদের ভয়ভীতি দেখাচ্ছেন, ফুল ও তুলসীর টব সরিয়ে নিয়েছেন এবং সাধু-সন্ন্যাসীদের বিতাড়িত করার হুমকি দিচ্ছেন। ইতোমধ্যে এ বিষয়ে ২ সেপ্টেম্বর সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও প্রায় এক দশক আগে একই সদস্যরা রান্নাঘরের জায়গায় দোকানঘর নির্মাণের চেষ্টা চালিয়েছিল, তবে প্রশাসনের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়। মন্দির ও পূজা উদযাপন পরিষদের নেতারা তখন বিদ্যুৎ বিল পরিশোধ, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ সেপ্টেম্বর অবৈধ কমিটির সভাপতি দেবাংশু কুমার চক্রবর্তী একটি সংবাদ সম্মেলনে মহানগর পূজা উদযাপন পরিষদ ও মন্দির নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করেন, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি মন্দিরের সেবায়েতদের ইসকন সদস্য হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন, যা বিভ্রান্তি ছড়ানোর অংশ।

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ দাবি করে, কেশবচন্দ্র সংস্কৃত কলেজের কমিটি যথাযথ নিয়মে গঠিত হয়নি। কোনো সাধারণ সভা ছাড়াই এবং পূর্বের সদস্যদের মতামত ছাড়া কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে, যা অবৈধ।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেবাংশু কুমার চক্রবর্তী মন্দিরের পবিত্র পরিবেশ নষ্ট করছেন, নেশাজাতীয় দ্রব্য সেবন করছেন এবং পূজার প্রসাদ নিয়ে কটূক্তি করছেন। অতীতে তিনি সেন্ট্রাল ক্লাব পরিচালনার নামে জুয়া ও মাদকের আসর বসাতেন। মন্দির থেকে সাধু-সন্ন্যাসীদের বিতাড়িত করে পুনরায় এ ধরনের কার্যক্রম চালু করাই তার মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কেশবচন্দ্র সংস্কৃত কলেজ, কেশবচন্দ্র সার্বজনীন মন্দির ও রাধামাধব মন্দির—তিনটি প্রতিষ্ঠান একই আঙ্গিনায় অবস্থিত। এগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানই সবার কাম্য। পূজা উদযাপন পরিষদ কোনো কমিটি গঠন বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না; বরং তারা কেবল সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় শান্তি বজায় রাখতে সচেষ্ট।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দখল ও আধিপত্য বিস্তারের মানসিকতা পরিহার করে তিন প্রতিষ্ঠান আগামী দিনে সহনশীলতা ও ঐক্যের সঙ্গে কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।