1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় তামাক নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের অভিযান: সিগারেট প্রমোশনে ৫০ হাজার টাকা জরিমানা - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

খুলনায় তামাক নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের অভিযান: সিগারেট প্রমোশনে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৩০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।  ১৬ অক্টোবর ২০২৫:ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০১৩) বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে খুলনা নগরীর সাত রাস্তা মোড় এলাকায় আজ (বৃহস্পতিবার) একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমানের নির্দেশে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময়ে সাত রাস্তা মোড়ে “শামীম ভাইয়ের চায়ের আড্ডা” নামক দোকানে আবুল খায়ের কোম্পানির সিগারেট বিনামূল্যে বিতরণ করতে দেখা যায়। সেখানে ৩০ বছরের নিচের তরুণদের লক্ষ্য করে “ম্যাক্সিম” ব্র্যান্ডের সিগারেট ট্যাব ব্যবহার করে প্রমোশন চালানো হচ্ছিল। বিষয়টি দেখে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০১৩)-এর ধারা ৫(১) অনুযায়ী প্রমোশন কার্যক্রম পরিচালনার দায়ে মোঃ রাতুল তালুকদার (২০) নামের এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রমোশনে ব্যবহৃত একটি ট্যাব এবং ২০ শলাকা বিশিষ্ট সাত প্যাকেট “ম্যাক্সিম” সিগারেট জব্দ করা হয়।

এছাড়া, দোকানে বিজ্ঞাপন প্রদর্শনের কারণে দোকান মালিক মোঃ জালাল শেখ (২৬) কে পৃথকভাবে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য এডভোকেট মাসুম বিল্লাহ, কাজী মোহাম্মদ হাসিবুল হক এবং খুলনা সদর থানার একদল চৌকস পুলিশ সদস্য।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলনা জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।