1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ জুলমাত আলী। একই সাথে বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, মাদ্রাসাটির সুষ্ঠু, আধুনিক ও গতিশীল পরিচালনার স্বার্থে এই নতুন মনোনয়ন প্রদান করা হয়েছে। নবনিযুক্ত সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আমাকে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত করায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাশাপাশি কেশবপুরের সর্বস্তরের পেশাজীবী, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে নানাভাবে সহযোগিতা ও সমর্থন করেছেন। সকলের কাছে দোয়া চাই, যেন আমি এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি।”
রোববার (১০ মে-২৬) সকাল ১০টায় নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সঙ্গে নিয়ে কেশবপুর আলিয়া মাদ্রাসায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে যান মাদ্রাসার প্রিন্সিপাল ফশিয়ার রহমান। এ সময় নবনিযুক্ত সভাপতি মোঃ জুলমাত আলী, বিদ্যোৎসাহী প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভাপতি মোঃ জুলমাত আলী শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিভেদ বা বিশৃঙ্খলা চলবে না। সবাইকে মিলেমিশে সুন্দর পরিবেশে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিক্ষা এবং মাদ্রাসার মানোন্নয়নে আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন।

এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রিন্সিপাল ফশিয়ার রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আধুনিক শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণে নবগঠিত কমিটির প্রতি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।