1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে শনিবারেও স্কুল ফিডিং বরাদ্দের দাবি শিক্ষার্থীদের - Khulnar Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

কেশবপুরে শনিবারেও স্কুল ফিডিং বরাদ্দের দাবি শিক্ষার্থীদের

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।। যশোরের কেশবপুরে শনিবারেও স্কুল ফিডিং বরাদ্দের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটির সৃষ্ট শিখন ঘাটতি পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আজ শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) খোলা রাখা হয়েছে। এ ধারাবাহিকতায় আজকের পর আরও টানা ৯টি শনিবার পাঠদান কার্যক্রম চলবে।

কিন্তু ছুটির দিনে বরাদ্দ না থাকায় শিক্ষার্থীরা দুপুরে খেতে পারেনি স্কুল ফিডিং এর খাবার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাপ্তাহিক দশ শনিবারের ছুটি বাতিল করে শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে গত ২৪ মার্চ দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়। অধিদপ্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যশোরের কেশবপুর উপজেলার ১শ’ ৫৮টি প্রাথমিক বিদ্যালয় আজ খোলা রাখা হয়েছে। শিখন ঘাটতি ছুটির দিনেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে আরও ৯ শণিবার।

সরেজমিন শনিবার (৪ এপ্রিল-২৬) সকাল থেকেই কেশবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে। শিক্ষকরা বাড়তি সময় দিয়ে পাঠদান করছেন, যাতে শিক্ষার্থীরা দ্রুত পিছিয়ে পড়া পাঠ আয়ত্ত্ব করতে পারে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান কালে বিরতির সময় সরকারী ভাবে স্কুল ফিডিং এর আওতায় দুপুরে নাস্তা সরবরাহ করা হয়ে থাকে। কেশবপুর উপজেলায় বেসরকারী সংস্থা সুশীলন প্রতিদিন ১৯ হাজার শিক্ষার্থীকে ফিডিং সরবরাহ করে থাকেন। সপ্তাহের রোব থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিডিউল অনুযায়ী খাদ্য সরবরাহ করলেও শনিবার কোন খাদ্য সরবরাহ করা হয়নি। ফলে শিশু শিক্ষার্থীদের না খেয়ে কষ্ট ভোগ করতে হয়েছে। আলতাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী লামিসা তাজরিন ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভ দাস বলেন, বন্ধের দিন ক্লাস করতে তাদের ভালোই লেগেছে। তবে অন্যদিন দুপুরে নাস্তা দিলেও আজ শনিবার নাস্তা না দেওয়ায় বিকেল ৪টা পর্যন্ত ক্লাস করতে তাদের কষ্ট হয়েছে।

বেসরকারী সংস্থা সুশীলন এ উপজেলা ম্যানেজার ডি এম রাজু বলেন, সিডিউল অনুযায়ী বন্ধের দিন শনিবারের জন্য বরাদ্দ না থাকায় ফিডিং সরবরাহ করা সম্ভব হয়নি। পুনরাদেশ পেলে সরবরাহ করা হবে। জিএম রাশেদ হোসেন নামে এক অভিভাবক সরকারের দুইটি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, স্কুল ফিডিং এ শিশু শিক্ষার্থীরা উৎসাহিত হচ্ছে এবং বন্ধের দিন পাঠদানে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন বলেন, রমজান মাসের দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় কিছুটা পিছিয়ে পড়েছিল। সেই ঘাটতি পূরণে শনিবারেও ক্লাস চালু রাখার উদ্যোগটি খুবই সময়োপযোগী। আমরা শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে বাড়তি সময় দিয়ে পাঠদান করছি। শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে বিদ্যালয়ে আসছে।

আশা করছি, নির্ধারিত এই অতিরিক্ত ক্লাসগুলো চালু থাকলে শিখন ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হবে। আলতাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বাবু বলেন, স্কুল ফিডিং চালু হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। নির্ধারিত ১০টি শনিবারে ধারাবাহিকভাবে পাঠদান কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহীনুর রহমান বলেন, বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ছুটির দিনেও শ্রেণি কার্যক্রম চালু রেখে শিক্ষার্থীদের পাঠ্যসূচির সঙ্গে সামঞ্জস্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দুপুরে অন্যদিনের মত শিক্ষার্থীদের ফিডিং বরাদ্দ করা জরুরী হয়ে পড়েছে। কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রমজান মাসের ছুটিজনিত শিখন ঘাটতি পূরণে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারেও পাঠদান কার্যক্রম চালু রাখা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদারকি করছি। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক এবং সবাই আন্তরিকভাবে ক্লাস কার্যক্রমে অংশ নিচ্ছেন।

আশা করছি, নির্ধারিত ১০টি শনিবারের অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ঘাটতি অনেকাংশে পূরণ হবে। অন্যান্য দিনের ন্যায় শনিবারেও দুপুওে শিক্ষার্থীদের ফিডিং বরাদ্দের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।